হাঁপানি বা অ্যাজমা চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধঃ
চিকিৎসাঃ সাধারণ স্বাস্থ্যবিধি অতি নিয়মপূর্বক পালন করা উচিত । ঠাণ্ডা বা
রৌদ্র লাগান, গুরুভোজন, অধিক পরিশ্রম, প্রভুতি ও যে সকল দ্রব্যে হাঁপানি উপজাত হয় তাহা বর্জন করা কর্তব্য ।
ঔষধাবলীঃ নিন্মলিখিত হোমিওপ্যাথিক ঔষধগুলির মধ্য হইতে রোগীর লক্ষণানুযায়ী
ঔষধ নির্বাচন করিয়া ব্যবহার করা উচিত।সবচেয়ে ভাল হয়,একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারে
পরামর্শে ঔষধ ব্যবহার করা।
হোমিওপ্যাথি ঔষধ-১
হাঁপানিতে শ্বাসকস্ট হলে “এমিল নাইট্রেট- Q(মাদার টিংচার)”
৫-১০ ফুটা করে রুমালে ফেলে নাকের কাছে ধরলে শীঘ্রই শ্বাসকস্ট কমে যাবে।
হোমিওপ্যাথি ঔষধ-২
হাঁপানিতে শ্বাসকস্ট হলে “ক্যাসিয়া সোফেরা- Q(মাদার
টিংচার)” ৫-১০ ফুটা করে খাবেন,সাথে
সাথে শ্বাসকস্ট কমে যাবে।
হোমিওপ্যাথি ঔষধে দোকানে ঔষধটি কিনতে পাবেন। অবশ্যিই ডাক্তারে পরামর্শে ঔষধ খাবেন।
এছাড়া নিম্ন ঔষধগুলি আপনার রোগের লক্ষনের সাথে মিলিয়ে খেতে পারেন।
এরালিয়া রেসিমোসাঃ
রোগী শুয়ে থাকতে পারে না, রাত্রে শুলেই কাশি ।
প্রথম নিদ্রার পর শুষ্ক কাশি এবং গলা সুড়সুড় সহ হাঁপানি কাশি
। বুকে চাপ বোধ ।
মনে হয় গলায় কোনকিছু একটা আটকে আছে ।
ঘুমের মধ্যে ঘর্মস্নান ।
খোলা বাতাস সহ্য করতে পারে না ।
কেলিকার্বঃ হাঁপানির টান উঠে বসলে, সম্মুখ দিকে ঝুঁকলে বা দুললে উপশম ।
প্রবল কাশির পর কষ্ট কর শ্বাস-প্রশ্বাস । রাত ২টা হতে ৪টা পর্যন্ত বৃদ্ধি । বুকে কেটে ফেলার ন্যায় বেদনা । ডানপাশে শুলে বৃদ্ধি ।
কষ্টিকামঃ প্রাতকালে স্বরভঙ্গ ও হাঁপানি বৃদ্ধি ।
শীতল জল পানে উপশম ।
বক্ষস্থির নিম্নদেশে শ্লেষ্মা ভাসে, কটি দেশে বেদনা । বুকে বেদনাসহ স্বরভঙ্গ । স্বরযন্ত্রের বেদনা । কাশির সময় বুকেভয়ানক ব্যথা । সামান্য শ্লেষ্মা উঠে । বিছানার গরমে বৃদ্ধি ।
ভিরেট্রাম ভিরেডিঃ
মুখমণ্ডলে শীতল ঘাম, আক্ষেপিক শ্বাস-প্রশ্বাস, বমি ও বমিভাব ।
নাক, কান ও পায়ে ঠাণ্ডাযুক্ত আক্ষেপ
ও অবসন্নতা । ফুসফুসে
রক্ত সঞ্চয় । কষ্টকর শ্বাস-প্রশ্বাস । মনে হয় বুকের উপর একটা ভারী বস্তু চেপে আছে ।
হৃদযন্ত্রের সঙ্কোচন ।
এরালিয়া রেসিমোসাঃ রোগী কিছুতেই শুইয়া থাকিতে পারে না, শুইলেই শ্বাস-প্রশ্বাসে কষ্ট হয়, এমন কি বোধ হয় তখনই যেন শ্বাস বন্ধ হইয়া যাইবে, তজ্জন্য দিন রাত্রি বসিয়া থাকে, আবার ইহাতে নড়িলে
চড়িলে কিম্বা দুই চারি পা হাঁটিলেও ঐপ্রকার শ্বাসবন্ধের ভাব হয়, রোগী তাহার জন্য স্থির হইয়া বসিয়া থাকিতে বাধ্য হয় ।
আর্সেনিকঃ হাঁপানির টান রাত্রি ১২ টা হইতে ২ টাই বৃদ্ধি, অন্তর্দাহ, ছটফটানি, রোগী
মাথা নীচু করিয়া বালিসে ভর দিয়া বসিয়া থাকে, শুইতে অক্ষমতা,
বুকে চাপ, দমবন্ধভাব সাঁই সাঁই শব্দ,
সর্দি আদৌ না উঠা ইত্যাদি লক্ষণে – আর্সেনিক উপযোগী ।
ককসিনেলাঃ হুপিংকাশি কিম্বা তৎসদৃশ অন্য কোনও প্রকার আক্ষেপিক
কাশিতে যেখানে কাশির প্রকোপ হ্রাস পাইবামাত্র মুখ দিয়া ডিমের লালার মত হড়হড়ে কতকটা
লালা দড়ির মত লম্বা হইয়া নির্গত হয়, তথায় ইহা ব্যবহারে
অতি শীঘ্র ফল পাওয়া যায় । আক্ষেপিক হাঁপানি কাশিতেও ইহার দ্বারা কাশি ও শ্বাসকষ্টের উপশম হয় ।
ক্যালেডিয়ামঃ রোগী
ক্রমাগত কাশিয়া কাশিয়া ক্লান্ত হইয়া পড়ে, সহজে গয়ার উঠে না,
গয়ার উঠিলে রোগের একটু উপশম হয়, কাশির সহিত
থুথু বা লালা বাহির হয় ।
ক্যানাবিস ইন্ডিকাঃ অত্যন্ত আক্ষেপিক হাঁপানি কাশি (
Spasmodic Asthma ) তাহাতে কষ্ট ও নিঃশ্বাস যেন বন্ধ হইয়া যায়,
রোগী হাঁপাইতে থাকে, বুক যেন কেহ চাপিয়া
ধরে, কেবল বাতাস চায়, পাখার হাওয়া
করিতে বলে, এইরূপ হাঁপানিতে – ক্যানাবিস ইন্ডিকায় অতি শীঘ্র কষ্টের উপশম হয় ।
এসপিডস পারম্মাঃ অধিকাংশ হাঁপানি রোগে এই ঔষধের দ্বারা আশাতিরিক্ত
উপকার পাওয়া যায় । ইহা ফুসফুসকে বল প্রদান ও
রক্তে অক্সিজেন বৃদ্ধি করে, তাহাতে রোগীর শ্বাসকষ্ট দূর হয় ।
ক্যাপ্সিকামঃ কাশির সহিত নিঃশ্বাসে অত্যন্ত দুর্গন্ধ থাকিলে
এবং রোগী অনেকক্ষণ কাশিয়া কাশিয়া অত্যন্ত ক্লান্ত হইবার পর যদি একটু সর্দি উঠিয়া হাঁপানির
টানের কিঞ্চিৎ উপশম হয়, তাহা হইলে – ক্যাপ্সিকাম উপকারী ।
কার্বোভেজঃ হামরোগের কিম্বা শৈশবাবস্থায় হুপিং কাশির পর হইতে
এই পীড়ার সুত্রপাত হইলে – কার্বোভেজ উপকারী, গয়ারে দুর্গন্ধ থাকে ।
হিপার-সালফারঃ যেখানে দেখিবেন কোন হাঁপানি রোগী বর্ষায় ভাল থাকে এবং শীত ও গ্রীষ্মকালে
তাহার হাঁপানির টান ও যন্ত্রণার বৃদ্ধি হয় তথায় হিপার দিবেন উপকার হইবে ।
মস্কাসঃআক্ষেপিক কষ্টকর হাঁপানি-কাশি, বিশেষতঃ হিষ্টিরিয়াগ্রস্তা ব্যাক্তিদের হাঁপানি
পীড়া হঠাৎ আক্রমণ করে, হাঁপাইতে থাকে, যেন দমবন্ধ হয়, বুকে সর্দিভরা থাকে, ঘড়ঘড় করে । ফুসফুসের পক্ষাঘাত হইবার উপক্রম হয়, বুকে প্রচুর পরিমাণে
সর্দি জমিয়া রহিয়াছে, কিন্তু রোগী তাহা তুলিয়া ফেলিতে পারে
না ।
যারা হাপানি রোগে ভোগছেন, হাঁপানি বা অ্যাজমা
রোগের প্রাকৃতিক চিকিৎসা(ভেষজ/ ঘরোয়া/ হোমিওপ্যাথি) নিরাময় চান।
গুগুল প্লে স্টোর বা নিচের লিংক থেকে ” হাঁপানি
রোগের চিকিৎসা”এপ্সটি ডাউনলোড করুন, হাঁপানি রোগের অনেক অজানা তথ্য ও ঔ ষধ পাবেন এখানে।যদি ভাল লাগে,উপকারে আসে,তা
হলে এপ্সে প্রদর্শিত বিজ্ঞাপনে একটি বা দুইটি ক্লিক করে,আমাকে সহায়তা করার জন্যে অনুরুধ
করা হল।
হাঁপানি রোগের ও যৌন রোগের চিকিৎসা ও পরামর্শে
জন্যে যোগাযোগ করতে পারেনঃ
ডাঃ সামসুল হক
এল এইচ এম পি (বিএইচপিবি)
ডি এইচ এম এস (বিএইচবি)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল,ঢাকা।
বাসা
# ১৬,রোড #১২/বি,সেক্টর # ১০,উত্তরা,ঢাকা।
মোবাইলঃ ০১৫৩৪৫৮৮৯৪১।
Apps ti pawa jaina
ReplyDelete